ঢাকা সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

আইএম নিউজ
সেপ্টেম্বর ১২, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি :: আল-আমিন তালুকদারকে (ডিবিসি নিউজ) সভাপতি ও আবদুল মন্নান তাওহীদকে (ভোরের কাগজ) সাধারণ সম্পাদক করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির (জেআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি, প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বিকালে, রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

দুই বছর (২০২২-২০২৩) মেয়াদের ১১ সদস্যের কমিটির সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্য পদের নির্বাচিতরা হলেন- সহসভাপতি : আতিকুর রহমান (জাগো নিউজ), সহসাধারণ সম্পাদক : জাহাঙ্গীর আলম (বাংলাদেশ সমাচার), অর্থ সম্পাদক : কাজী সোলায়মান সুমন (বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক : জিয়াউর রহমান (সকালের সময়), ক্রীড়া সম্পাদক : নাঈম হোসেন (বাংলা নিউজ২৪.কম) এবং নির্বাহী সদস্য : শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), খালিদ হাসান তালুকদার (দিপ্ত টিভি), ইমাম হোসেন (বাংলাদেশ সমাচার) ও আরিফ সরদার (আমার সংবাদ)।

সংবাদটি শেয়ার করুন....