ঢাকা বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডামুড্যায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

আইএম নিউজ
সেপ্টেম্বর ১৪, ২০২২ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি :: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণপাড়া গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই একই গ্রামের কাশেম কবিরাজের (৬৫) বিরুদ্ধে। ধর্ষক কাশেম কবিরাজ এলাকার প্রভাবশালী হওয়ায় অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ভুক্তভোগী পরিবার। ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাবা (৮০) নিজেও শারীরিক প্রতিবন্ধী। কোনো কাজ কর্ম করতে পারে না। ওই কিশোরীর মা পাপিয়া বেগমও (৫৫)শারীরিক প্রতিবন্ধী। তিনি বিভিন্ন গ্রামে ভিক্ষা করে তাদের পরিবারে ৩ জনের সংসার চালান।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কিশোরীর বাড়িতে একা রেখে মা ও তার বাবা পার্শ্ববর্তী বুড়িরহাট বাজারে ডাক্তারের কাছে যায়। বাড়িতে কিশোরীকে একা পেয়ে চাচা সম্পর্কীয় প্রতিবেশী কাশেম কবিরাজ ঘরে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে। পরবর্তী কিশোরীর প্রতিবেশী এক চাচি হাওয়া বেগম কিশোরীর মাকে খুঁজতে দরজা খুলে গেলে আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলেন। ধর্ষক কাশেম তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষক কাশেম কবিরাজ অর্থের বিনিময়ে ঘটনাটি গোপনে ধামাচাপা দিয়ে মীমাংসার চেষ্টা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মান্নান বেপারীর স্ত্রী হাওয়া বেগম বলেন, আমি সুপারি আনতে ওদের বাড়িতে যায়। ঘরের ভেতর থেকে দরজা আটকানো দেখে প্রতিবন্ধী কিশোরীর মা পাপিয়াকে কয়েকবার আমি ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দেই। হঠাৎ দরজা খুলে যায় পরে ঘরের ভিতরে আমি গেলে প্রতিবন্ধী ওই কিশোরীসহ কাশেমকে আপত্তিকর অবস্থায় দেখি। কাশেম আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এর একটা উপযুক্ত বিচার হওয়া উচিত।

এ ঘটনায় (১৪ সেপ্টেম্বর) ডামুড্যা থানায় ওই ধর্ষিত প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহম্মেদ বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের বিষয় আমরা একটি মামলা নিয়েছি। দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....