ঢাকা শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বালু উত্তোলনের ২ ড্রেজার মেশিন ধ্বংস

আইএম নিউজ
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৫:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নগরকান্দা প্রতিনিধি :: ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

শুক্রবার বিকালে সালথা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. তাছলিমা আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া এলাকায় কুমার নদে অভিযান চালিয়ে প্রায় ২০০ ফিট পাইপ ভেঙে ধ্বংস করেন। এ সময় দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. তাছলিমা আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ড্রেজার মেশিন পানিতে ফেলে ধ্বংস করা হয়েছে। আগামীতেও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....