ঢাকা বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরের সৌদি প্রবাসী মনির ফিরলেন লাশ হয়ে

মো: ইমরান হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে গিয়ে সাত বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন ২৪ বছর বয়সী টগবগে যুবক মো: মনির হোসেন। মো: মনির, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত মো: বরজু মিয়ার পুত্র।
জানাযায়, মনির হোসেন ৭ বছর আগে তার পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ১৭ বছর বয়সে সৌদি আরবে পাড়ি জমায়। সেখানে হাঁড়ভাঙ্গা পরিশ্রম করে সাত বছর ভালোই কেঠেছিল এবং আয় রোজগারও হয়েছিল তার অনেক। কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস, মনির দেশে ফেরার সময় গত ২৬ আগস্ট হঠাৎ ব্রেইন স্টোক করে। পরে অসুস্থ অবস্থায় তাকে সৌদি আরবের একটি হাসপাতালে নেওয়া হলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৭ আগস্ট সে মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর সৌদি সরকারের নিয়মনীতি ও আইনি প্রক্রিয়া শেষে ১৬ দিন পর ১৩ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মনিরের মরদেহ তার বাড়িতে আসে।
মরদেহ বাড়িতে আসার সাথে সাথে মা-বাবা, ভাই-বোন, স্বজন ও প্রতিবেশীদের বুকফাঁটা কান্না আর আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
মনিরের পরিবারের কয়েকজন বলেন, সে সৌদি আরবে ভালো সুযোগ সুবিধায় ছিল এবং নিজে একটা গাড়িও কিনেছিল। গাড়ি কিনে বাড়িতে ফোন করে বলেছিলেন সে তার বড় ভাই আবুল হোসেন লিটনকে সৌদি আরবে নিয়ে তাকে গাড়ি চালানোর কলাকৌশল শিখিয়ে দিয়ে কিছুদিনের মধ্যে দেশে আসবে।কিন্তু মা-বাবার সেই আশা প‚রণ হল না। মনির দেশে ফিরেছে ঠিকই কিন্তু মনির হয়ে নয়, লাশ হয়ে, মা-বাবার বুক ভরা স্বপ্ন চুড়মার করে।

 

সংবাদটি শেয়ার করুন....