ঢাকা মঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলা

মো: ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহেল (২৬) নামে পরিচ্ছন্ন কর্মী গুরুতর আহত হয়েছে। সোমবার ভোরে শহরের আমলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের বাধা দিলে হামলায় পৌরসভার আরো ৪ পরিচ্ছন্নতা কর্মীদের কে পিটিয়ে তাদের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত সোহেল কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলায় অন্য আহতরা হলো সিরাজুল ইসলাম, রাশেদ মিয়া, ওয়ালিদ ও ইয়ামিন। শুধু তাই নয় ভোর রাতে শহরের নিউটাউন এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের ভাড়া বাসায় দূর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে। ইটপাটকেলের শব্দে ভয়ে ঘুমন্ত নারী, শিশুসহ বৃদ্ধরা জেগে উঠলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব পৌরসভার কনজারভেন্সী সুপার ভাইজার রাজু জানান, সোমবার ভোরে পৌরসভার ৫জন পরিচ্ছন্নতা কর্মী প্রতিদিনের মতো শহরের আমলা পাড়া গ্রামে পরিচ্ছন্নতার কাজে বের হলে ছিনতাইকারীরা তাদের মারধোর ও ছুরিকাঘাতে আহত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলায় সোহেল মিয়া গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এছাড়া সোমবার দিবাগত ভোর রাতে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীদের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ভোর রাতে শহরের নিউটাউন এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের ভাড়া বাসায় দূর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন....