কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় পুলিশের অভিযানে একটি বাসা থেকে ৬ বোরের রিভলবারসহ ২২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত মানিক ফকিরের গলিতে বেলু মিয়ার বাসায় এই অভিযান চালানো হয়। এ সময় ৬ বোরের একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একাধিক চাইনিজ কুড়াল, ছোরা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের সাথে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহŸায়ক তকবির উদ্দিন রকির এর একটি পোস্টার ও ওয়াকিং স্টিক উদ্ধার করা হয়।
জানাযায়, বাসাটির মালিক আব্দুল মালেক নামের এক ব্যক্তির। তিনি এখানে থাকেন না। তার ছেলে ফারুক বাসাটির তত্ত¡াবধান করেন। কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহŸায়ক তকবির উদ্দীন রকিব বাসাটির ভাড়াটিয়া। রকিব বাসাটি ভাড়া নিয়ে অস্ত্র তৈরি করে আসছিল। রকিবের বাসাও একই এলাকায়। তিনি হারুয়া এলাকার মৃত আবু তাহের ওরফে মাইক তাহেরের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগ রয়েছে।
এ বিষয় কিশোরগঞ্জ মডেল থানার (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা নাশকতা করার উদ্দেশ্যে অস্ত্রের মজুদ গড়ে তুলেছিল রকিব। যদিও অভিযানের সময় রকিব পালিয়ে যায়। রকিবের সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারেন। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
