ঢাকা শুক্রবার , ৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুলিশসহ নিহত ৪

আইএম নিউজ
অক্টোবর ৭, ২০২২ ৩:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি :: গোপালগঞ্জ সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ থানার ওসি মো. নাসির। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

সংবাদটি শেয়ার করুন....