ঢাকা বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চকলেটের প্রলোভনে চার বছরের শিশুকে ধর্ষণ

আইএম নিউজ
অক্টোবর ১৩, ২০২২ ৭:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি :: মাদারীপুরের ডাসার উপজেলায় চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

বুধবার বিকালে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. ফারুক মোল্লাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

মামলা ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের পূর্বদর্শনা গ্রামের আমজাদ মোল্লার ছেলে মো. ফারুক মোল্লা ওই শিশুকে শনিবার সকালে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার নিজ বসতঘরে ডেকে নিয়ে যায়। পরে ঘরে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে ফারুক।

এ বিষয়টি কাউকে না বলার জন্য ওই শিশুর পরিবারকে হুমকি দিয়ে আসছিল ফারুক। কিন্তু এ ঘটনাটি জানতে পেরে ওই শিশুর বাবা বাদী হয়ে ফারুক মোল্লাকে আসামি করে একটি মামলা করেন।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, শিশুধর্ষণের ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামি ফারুক মোল্লাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....