ঢাকা শুক্রবার , ২১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

আইএম নিউজ
অক্টোবর ২১, ২০২২ ৬:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীতে ইজিবাইকের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শালিধা চৌয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাহেপ্রতাব এলাকার কামাল মিয়ার ছেলে বিপ্লব (১৯) ও একই এলাকার স্বপন মৃধার ছেলে দ্বীপ (২০)। গুরুতর আহতাবস্থায় নাজিম উদ্দিন নামে একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত দ্বীপ তার তিন বন্ধু বিপ্লব ও লামিনকে নিয়ে মোটরসাইকেলযোগে সাহেপ্রতাব থেকে নরসিংদী শহরের দিকে আসছিলেন। তাদের মোটরসাইকেলটি শালিধা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মোটরসাইকেল আরোহীরা ইজিবাইকের নিচে পড়ে যায়। ওই সময় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া তার নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন....