ঢাকা বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কিশোরগঞ্জের নাজমুল হাসান পাপন

মো. ইমরান হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৪ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন বিসিবি সভাপতি কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক পান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ইতিমধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন কিশোরগঞ্জের নাজমুল হাসান পাপন।

এ বিষয়ে তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার সন্ধ্যার পরে আমাকে ফোন করে বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

তিনি আরো বলেন, মন্ত্রীসভার তালিকায় নাম থাকায় আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির পিতা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার পরিধি আরো বিস্তৃত হলো। এ মর্যাদা পাওয়ায় কিশোরগঞ্জ জেলাবাসী ও কিশোরগঞ্জ-৬ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা প‚রণ হলো।

গত ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চতুর্থবারের মত কিশোরগঞ্জ-৬(ভৈরব-কুলিয়ারচর) আসনে বিজয়ী হন বর্তমান এমপি ও বিসিবি সভাপতি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। তিনি পান ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোমবাতি প্রতীকের রুবেল হোসেন পান ৩ হাজার ২০৬ ভোট।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন....