ঢাকা মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মো. ইমরান হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ পৌরসভাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।
প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধানিবেদন করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পুলিশ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। এরপর জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ সব শহীদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়

 

সংবাদটি শেয়ার করুন....