ঢাকা সোমবার , ১০ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

প্রোটিয়াদের ‘সর্বনিম্ন’ রানে আটকে দিলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

পাওয়ার প্লেতে মাত্র ২৪ করা দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ৭৯ রানের জুটিতে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছেন হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। অবশ্য তাতে অবদান ছিল উইকেটের পেছনে থাকা লিটন কুমার দাসের। মিলার ১৩ রানে থাকাবস্থায় তার সেই ক্যাচ ছাড়ার মাশুল দিতে হয়েছে টাইগারদের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ১১৩ রান। যা বাংলাদেশের বিপক্ষে এই সংস্করণে আফ্রিকানদের সর্বনিম্ন পুঁজি।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ১১০ পেরোনো পুঁজি কতটা কঠিন হতে পারে সেটি দেখা গিয়েছিল গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকাও প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে যথাক্রমে ৭৫ ও ১০৩ রান পেরোতে হিমশিম খেয়েছিল। সে হিসেবে বাংলাদেশের ব্যাটারদের সামনে বড় চ্যালেঞ্জ নিতে হবে। সেই পুঁজি অবশ্য আরও বড় হতে পারত, মুস্তাফিজুর রহমান শেষ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।

বিস্তারিত আসছে…

সংবাদটি শেয়ার করুন....