বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফরচুন বরিশালে খেলবেন তামিম ইকবাল। আইকন ক্রিকেটার হিসেবে এই ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।
তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আজকে চুক্তি স্বাক্ষর হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বিপিএলে সে (তামিম) আমাদের দলে খেলবে। আইকন ক্রিকেটার হিসেবে ১ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছি আমরা। তবে অধিনায়কত্ব করবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না।’
বিস্তারিত আসছে….
