ঢাকা বুধবার , ২৬ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৪৪কেজি গাঁজা পাচারকালে র‌্যাবের জালে আটক ১

Link Copied!

কিশোরগঞ্জের হোসেনপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। বুধবার ২৬ জুন উপজেলার চরপুমদী বাজার থেকে ১টি পিকআপ‘সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলো- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোঃ আঃ রশিদ(৪৬)।
র‌্যাব জানায়, একজন মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা থেকে ০১টি পিকআপ গাড়ী যোগে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি হইতে হোসেনপুর থানা এলাকা দিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকার দিকে আসতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে জেলার সদর থানাধীন চরপুমদী বাজারস্থ জনৈক মোঃ ওমর আলীর গালামালের দোকানের সামনে নতুন জেলখানা মোড় হইতে হোসেনপুর গামী পাঁকা রাস্তার উপর তল্লাশী করে বিপুর পরিমাণ গাঁজা, মাদক বিক্রির ২০৯০ টাকা ও মোবাইর ফোন সহ পিকআপে থেকে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....