ঢাকা বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. ইমরান হোসেন কিশোরগঞ্জ প্রতিনিধি
জুলাই ৪, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহাতির মোহাম্মদ সানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমতা মহুয়া (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দীকি, জেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আকবর আলী, জেলা সিভিল সার্জন মো: সাইফুল ইসলাম, জেলা সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী রিতিশ বড়–য়া সহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতর্কের বিষয় ছিল ক-গ্রæপে দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনই যথেষ্ঠ ও খ-গ্রæপে মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।
বিতর্ক প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। তার মধ্যে রয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরযূ বালা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা স¥রণী উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছেন। সর্বশেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন....