ঢাকা বুধবার , ৯ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সনাতন ধর্মালম্বীদের ছাত্রদল সভাপতির শারদীয় শুভেচ্ছা 

সংবাদ বিজ্ঞপ্তি
অক্টোবর ৯, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান।

বুধবার (৯ অক্টোবর) ঝালকাঠি সহ দেশের সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে  এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা থাকবে। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

শুভেচ্ছা বার্তায়  তিনি দলীয় নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন বাংলাদেশে বসবাসকারীদের মধ্যে যে যেই ধর্মের অনুসারীই হোক না কেন,সকলেই তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ ও স্বাধীনভাবে পালন করবে। তাঁদের নিরাপত্তার ক্ষেত্রে তাদের পাশে থেকে দলের নেতাকর্মীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ প্রদান করেন। তাই ঝালকাঠি জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সর্মথকরা দলীয় নির্দেশনা মেনে সনাতন ধর্মালম্বীদের উৎসব পালনে সার্বিক সহযোগীতা করবে।

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশের সনাতন ধর্মালম্বীদের  শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানান ।

সংবাদটি শেয়ার করুন....