ঢাকা শনিবার , ১৫ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সিটির নৌকার মাঝি খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

 বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। আজ শনিবার বেলা ১১ টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। চুলচেরা বিশ্লষণ শেষে এ প্রার্থী চূড়ান্ত করা হয়। বিভিন্ন জরিপের ভিত্তিতে খোকন সেরনিয়াবাতকে প্রার্থীতা হিসেবে চূড়ান্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন....