ঢাকা রবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে একটি পিকআপ ভ্যানসহ চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ

আইএম নিউজ ডেস্ক
মে ২৫, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে একটি পিকআপ ভ্যানসহ ৬টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। ভোর হয়ে যাওয়ায় ধরা পড়ার ভয়ে গরু বোঝাই পিকআপ ভ্যান রেখে চোরেরা পালিয়েছে বলে ধারণা পুলিশের। রোববার (২৫ মে) ভোরে সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে পিকআপসহ গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল মুশুল্লি এলাকা থেকে ভোররাতে একটি পিকআপে করে গরু নিয়ে যাচ্ছিল একটি চোর চক্র। এ সময় চেকপোস্টে টহলরত পুলিশ পিকআপটিকে সন্দেহজনক হওয়ায় থামানোর সংকেত দেয়। এ সময় চেকপোস্ট থেকে কিছু দূরে গরু বোঝায় পিকআপ রেখে পালিয়ে যায় চোরচক্র। পরে ঘটনাস্থলে অনেক খোঁজাখুজি করেও মালিকের খোঁজ পাওয়া যায়নি। গরুগুলোর প্রকৃত মালিককে না পাওয়া ছয়টি গরুসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো চোরাই গরু। চোর চক্র হয়তো কোথাও থেকে চুরি করে নেয়ার সময় ধরা পড়ার ভয়ে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত মলিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনায় নান্দাইল থানায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....