ঢাকা মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাসনাত-সারজিস-জারাদের কক্সবাজার যাওয়ার কারণ জানালেন এনসিপি নেতা

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে কক্সবাজারে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে বিষয়টিকে গুজব বলে জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী। এবার দলের নেতাদের কক্সবাজার যাওয়ার কারণ জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

বিকেলে পাঠানো এক বার্তায় মুশফিক উস সালেহীন জানান, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এনসিপি’র ৩ জন আমন্ত্রণ পেয়েছেন। সেখানে যোগ দেবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা। লিঁয়াজো কমিটির অংশ হিসেবে এই উপদেষ্টা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আমন্ত্রণ পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের মধ্যে দাওয়াত পেয়েছেন হাতেগোনা কয়েকজন। স্থান সংকুলান হবে না দেখে নাকি সবাইকে দাওয়াত দেয়া হয়নি। দাওয়াতপ্রাপ্তদের মধ্যে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ আছেন, কিন্তু অধিকাংশ সমন্বয়কদের বাদ দিয়ে এই অনুষ্ঠানে সমন্বয়ক হিসেবে যোগ দেয়া তারা সমীচীন মনে করেননি।

এনসিপির এই নেতা জানান, ‘এক মাসে পুরো দেশে প্রায় ৮ হাজার কি.মি ঘুরতে গিয়ে শেষের দিকে আমরা অনেকেই অসুস্থ হয়ে যাই। হাসনাত একটু বেশিই অসুস্থ হয়, যেটা নিয়ে নিউজও হয়েছে। জ্বর, ঠাণ্ডা, কাশিতে ভুগেছে সারজিসও। ৩০ দিনে পুরো দেশে পদযাত্রা ও অগণিত সমাবেশ শেষ করে দুটো দিন এই ওয়েদারে কেউ যদি সমুদ্র পাড়ে ঘুরতে যায়, সেটা কি খুব অস্বাভাবিক? ৫ আগস্টেই, কারণ সরকারি অব্যবস্থাপনার কারণে আজকের রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ পাননি কেউ কেউ, যোগদান করা থেকে বিরত থাকছেন বাকিরা।

সংবাদটি শেয়ার করুন....