আগামীকাল শনিবার জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের ঘোষণা দিলেন দলটির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। শুক্রবার (৮ আগস্ট) সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আনিসুল ইসলাম বলেন, চেয়ারম্যানের দীর্ঘ দিনের অনুপস্থিতির কারণে গঠনতন্ত্র মেনেই তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। জানান, জিএম কাদের যাদের বহিষ্কার করেছেন আদালতের আদেশে তারা সকলে স্বপদে বহাল হয়েছে। আইনগত ভাবেই কাউন্সিল আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, যারা জাতীয় পার্টি থেকে বিভক্ত হয়েছে, তা সম্মেলনের মাধ্যমে শেষ করে ঐক্যে পরিণত হবে। গঠনতন্ত্র পরিবর্তন করা হবে উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, চেয়ারম্যান একক ক্ষমতা বলে আর কাওকে বাদ দিতে পারবেন না। এছাড়া নির্বাচন কমিশনকে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
