ঢাকা সোমবার , ১১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

একই টুর্নামেন্টে মাথায় আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যু

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাপানের টোকিওর কোরাকুয়েন হলে একই বক্সিং ইভেন্টে লড়াই শেষে মস্তিষ্কে আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যু হয়েছে। ২৮ বছর বয়সী শিগেতোশি কোতারি ২ আগস্ট ওরিয়েন্টাল ও প্যাসিফিক বক্সিং ফেডারেশন (ওপিবিএফ) জুনিয়র লাইটওয়েট চ্যাম্পিয়ন ইয়ামাতো হাতার সঙ্গে ১২ রাউন্ডের লড়াই ড্র করেন।

ম্যাচ শেষে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন কোতারি। পরবর্তীতে তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার (সাবডিউরাল হেমাটোমা) সমস্যা ধরা পড়ে এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। কিন্তু চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে শুক্রবার (৮ আগস্ট) তিনি মারা যান।

বিশ্ব বক্সিং সংস্থা (ডব্লিউবিও) সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন,‘শান্তিতে ঘুমাও, শিগেতোশি কোতারি। ২ আগস্টের শিরোপা লড়াইয়ে পাওয়া আঘাতে মৃত্যু হলো জাপানি এই যোদ্ধার। রিংয়ে তিনি ছিলেন প্রকৃত যোদ্ধা, মনোবলে অদম্য। পরিবার, সতীর্থ ও জাপানের বক্সিং অঙ্গনকে আমরা সমবেদনা জানাচ্ছি।’

এর মাত্র এক দিন পর শনিবার (৯ আগস্ট), ২৮ বছর বয়সী হিরোমাসা উরাকাওয়া মারা যান। তিনি ইয়োজি সাইতোর বিপক্ষে নকআউট হেরে একই ধরনের মাথার আঘাতে আক্রান্ত হন। জীবন বাঁচাতে তারও মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি

ডব্লিউবিও তাদের বিবৃতিতে জানিয়েছে,‘এই মর্মান্তিক খবরটি এল কোতারির মৃত্যুর কয়েক দিনের মাথায়, যিনি একই ইভেন্টে লড়াই করে মারা গেছেন। আমরা এই কঠিন সময়ে দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ঘটনার পর জাপান বক্সিং কমিশন ঘোষণা করেছে যে, ওপিবিএফ-এর সব শিরোপা লড়াই এখন থেকে ১২ রাউন্ডের বদলে ১০ রাউন্ডে অনুষ্ঠিত হবে।

এ ধরনের দুঃখজনক ঘটনা আগেও ঘটেছে। এ বছরের শুরুতে আইরিশ বক্সার জন কুনি সেল্টিক সুপার-ফেদারওয়েট শিরোপার লড়াইয়ে আহত হন এবং এক সপ্তাহ পর মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন....