ঢাকা শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....