ঢাকা মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না: মির্জা ফখরুল

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৯, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত নয়, এতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না। দেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে তা থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। এসময় তিনি ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। দেশে ফিরে সুস্থ আছেন বলেও জানান তিনি।

এর আগে গেল বুধবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রীসহ চিকিৎসার জন্য তিনি ঢাকা ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন....