ঢাকা সোমবার , ২৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২৫, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার জন্ম দেয়ায় ফজলুর রহমানকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে গত রোববার বিকেলে বিএনপির দপ্তর থেকে শোকজ নোটিশ দেয়া হয়। তবে ফজলুর রহমান জবাব দিতে লিখিতভাবে দলের কাছে সাত দিন সময় চান।

কিন্তু দলের পক্ষ থেকে তাকে আরও ২৪ ঘণ্টা অর্থাৎ রোববার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....