ঢাকা বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী রোডম্যাপে সন্তুষ্ট নয় জামায়াত

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনী রোডম্যাপকে ‘গতানুগতিক ও বিভ্রান্তিমূলক’ আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, জাতির প্রত্যাশা ছিল আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো স্পষ্ট নয়। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াও এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, এ অবস্থায় নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অপরিপক্ক ও আংশিক, যা জনপ্রত্যাশার প্রতিফলন ঘটায়নি।

গোলাম পরওয়ার আরও দাবি করেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পরই রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল।

সংবাদটি শেয়ার করুন....