ঢাকা শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের ভোট ব্যাংক ঘিরে সাধারণ মানুষের নতুন সমীকরণ

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ১০, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে একদিনে যেমন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি), তেমনি অন্যদিকে এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা কার দিকে ভিড়বে, সেই হিসাব-নিকাশ চলছে সমকালীন রাজনীতিতে।

সাধারণ মানুষ মনে করছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৌকার ভোটের সরল সমীকরণ আগের মতো খাটবে না। অন্যদিকে নির্বাচন বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার রেখে যাওয়া ভোট ব্যাংক ভাগ হতে পারে কয়েকটি মেরুতে।

এদিকে বিগত তিনটি নির্বাচনে যারা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি, এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আলোচনায় ক্ষোভ ঝাড়ছেন তারা। পঁয়তাল্লিশোর্ধ্ব এক রিকশাচালক বলেন, আমি মাত্র দু’বার ভোট দিতে পেরেছি। ১৫ বছর ধরে ভোট দিতে পারিনি। ভোটকেন্দ্রে গেলেই বলতো আপনার ভোট হয়ে গেছে। আমি চাই না নির্বাচনে আওয়ামী লীগ থাকুক।

একই কথা জানিয়ে মধ্যবয়সী এক যুবক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু যদি একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকে সে ক্ষেত্রে ওই দলের নির্বাচনে অংশগ্রহণের যৌক্তিকতা ন

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ইমেজ তলানিতে গিয়ে ঠেকেছে। শুধু আছে নৌকার একটি বড় ভোট ব্যাংক। তবে আসন্ন নির্বাচনে তারা কোন দিকে ভিড়বে, সেই প্রশ্নে আছে মিশ্র প্রতিক্রিয়া।

কেউ বলছেন, আওয়ামী লীগের ভেতরে অনেক ভালো লোকও আছে, এজন্য আওয়ামী লীগের নির্বাচন করা দরবার। তবে যাদের অভিযুক্ত করা হয়েছে, তাদের নির্বাচন থেকে বহিষ্কার করা উচিত। আবার কেউ কেউ বলছেন, সাধারণ মানুষ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে স্বীকার করে নিয়েছে। ফ্যাসিস্ট হিসেবে দলটিকে দোষী করেছে। সে অভিযোগ থেকে আসলে তাদের মুক্ত হওয়া উচিত।

তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সব দলের অংশগ্রহণের বিষয়টি মাথায় রেখে নির্বাচনে আওয়ামী লীগকে যোগ করার পক্ষে কোনো কোনো মহল। কিন্তু জুলাই গণহত্যার অমীমাংসিত হিসেবের মধ্যে এমন বিষয় সরলভাবে দেখছে না শহিদ পরিবারগুলো। শহিদ মাহফুজুর রহমান মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আওয়ামী লীগ যদি এবারের নির্বাচনে অংশগ্রহণ করে তবে এটি শহিদ পরিবার ও ২০ হাজারের বেশি আহতদের সঙ্গে সবচেয়ে বড় বেইমানি হবে।

নিবন্ধন ও প্রতীক স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের দাঁড়ানোর সুযোগ নেই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন, এ ক্ষেত্রে ভোটের মাঠে বড় নিয়ামক হয়ে উঠতে পারে দলটির ভোটাররা।

আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাবে। এককভাবে যে কোনো দল তা পাবে এমনটা নয়। আমার মতে, সৎ ও মানুষের জন্য কাজ করবে এবং রাজনৈতিক দলগুলো কেমন ধরনের ব্যক্তিকে মনোনয়ন দেবে এমন সব বিষয়ের ওপর আওয়ামী লীগের ভোট ভাগ হওয়ার বিষয়টি নির্ভর করছে।

সংবাদটি শেয়ার করুন....