জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭টি দল। রোববার (১২ অক্টোবর) দুপুরে দলগুলোর ঢাকা জেলার কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে স্মারকলিপি তুলে দেয়া।
৫ দফা দাবির মধ্য রয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা। সংসদ নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান ও স্বৈরাচারের দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।
স্মারকলিপি প্রদান শেষে ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। কোনও রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মানবে না।’
এদিকে, গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চেয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। আর দাবি আদায়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন খেলাফতে মজলিসের নায়েবে আমির আহম্মদ আলি কাসেমী।
