জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে দেয়া তার বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
