ঢাকা বুধবার , ২৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আদালতের পরিচ্ছন্নতাকর্মী একাধিক মামলার আসামী

আইএম নিউজ
নভেম্বর ২৩, ২০২২ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : বরিশালে একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামী কাজ করছে বরিশালের আদালতের পরিচ্ছন্নকর্মী হিসেবে। অভিযোগ রয়েছে একাধিক মামলার তথ্য গোপন করে চাকুরী করছেন তিনি। অভিযুক্ত রুবেল হাওলাদার জেলার বরিশাল সদর উপজেলার দিনার গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।

তথ্যসূত্রে, রুবেলের বিরুদ্ধে জমি দখল, মারপিট, মানুষকে খুন জখমের হুমকিসহ একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলাতে হয়েছে চার্জশিট। তবুও জেল খাটতে হয়নি রুবেল হাওলাদারকে।

গত বছরের নভেম্বর মাসে রুবেল হাওলাদার বরিশাল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের পরিচ্ছন্নকর্মী হিসেবে মাস্টাররোলে চাকরিতে যোগদান করেন। যোগদানের আগেই চার্জশিটভুক্ত আসামী ও ফৌজদারি অপরাধী হলেও তথ্য গোপন করে চাকরিতে যোগ দিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানাগেছে, ২০১৯ সালে আলেয়া বেগম নামে এক মহিলাকে হামলা ও মারধরের অভিযোগে রুবেলের বিরুদ্ধে বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। এছাড়াও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুবেল তার সন্ত্রাসী বাহিনীর হাতে গুরুতর জখমের পর হাসপাতালে ভর্তি থেকে একই গ্রামের আব্দুল হান্নান নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় থানা থেকে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। ২০১৯ সালের ১৮ মার্চ শীলতাহানী ও খুনের উদ্দ্যেশ্যে কুপিয়ে যখম অভিযোগে একই গ্রামের মজিরন নেছা রুবেলের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন। এই মামলায় চার্জশিটভুক্ত আসামী রুবেল।

স্থানীয়দের দাবী, রুবেল আদালতে চাকরি নেওয়ার পর থেকে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। সে আদালতের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে।

ভুক্তভূগীদের অভিযোগ শীর্ষ সন্ত্রাসী ৩ টি মামলার এজাহারভুক্ত আসামি কিভাবে জেলা জজ আদালতে চাকরি করেন। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত রুবেল বলেন, আমি মামলার আসামী সত্য। আমার মামলার কথা জানিয়েই চাকরীতে যোগ দিয়েছি।

রুবেলের পিতা মোতালেব এর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে তার নামে একাধিক মামলা চলমান তিনি এলাকায় ছেলের চাকরির নাম বিক্রি করে মানুষের জায়গা ভুয়া ডিগ্রী করে ভোগ দখলের চেষ্টা করেন। ছেলে কোর্টে চাকরি করেন সেই সুবাদে বিভিন্ন মামলার তদবির বানিজ্য করেন জজ কোটে।

সংবাদটি শেয়ার করুন....