ঢাকা সোমবার , ৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে অ্যাম্বুলেন্সের চাপায় ভ্যানচালক নিহত

আইএম নিউজ
জানুয়ারি ৯, ২০২৩ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি :: মাদারীপুরে অ্যাম্বুলেন্সের চাপায় মকবুল হাওলাদার (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন তিন ভ্যানযাত্রী।

নিহত মকবুল হাওলাদার ডাসার উপজেলার আইসার কমলাপুর এলাকার ফটিক হাওলাদারের ছেলে।

মাদারীপুর মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা বলেন, ঘটনার পরই চালক অ্যাম্বুলেন্সটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....