ঢাকা মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ৪ লাখ টাকার হেরোইনসহ আটক ১

আইএম নিউজ
জানুয়ারি ১০, ২০২৩ ৫:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি :: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার লাখ টাকার হেরোইনসহ আব্দুর রউফ (৩৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন।

আটক আব্দুর রউফ জেলার ঘিওর উপজেলার উভাজানী এলাকার মৃত জাফর খানের ছেলে।

ডিবি পুলিশের ইনচার্জ মোশারফ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শিবালয় উপজেলার বাউলীকান্দা আলালের মুদির দোকানের সামনে থেকে ৪০ গ্রাম হেরোইনসহ আব্দুর রউফকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দকৃত মাদকের বর্তমান বাজার মূল্য চার লাখ টাকা। আব্দুর রউফের নামে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার নামে শিবালয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....