তথ্যপ্রযুক্তি ডেস্ক :: অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হওয়ায় জনপ্রিয় গেম পোকেমন গো কম্পিউটারে খেলা যায় না। আর তাই গেমটি কম্পিউটারে খেলার প্রলোভন দেখিয়ে কম্পিউটার থেকে তথ্য চুরি করছে একদল সাইবার অপরাধী। এ জন্য একাধিক ভুয়া ওয়েবসাইটও তৈরি করেছে তারা। ওয়েবসাইটগুলো থেকে ভুয়া পোকেমন গো গেম নামালেই কম্পিউটারে গোপনে রিমোট এক্সেস টুল (র্যাট) ঢুকে পড়ে।
ভুয়া গেমের মাধ্যমে সাইবার হামলা চালানোর এ ঘটনা শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান এএসইসির একদল নিরাপত্তাবিশেষজ্ঞ। তাদের দাবি, উইন্ডোজ ব্যবহারকারীদের বোকা বানাতে পোকেমন গো নাম দিয়ে একাধিক ওয়েবসাইটও চালু করেছে সাইবার অপরাধীরা।
