ঢাকা শনিবার , ২১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে সড়কে মিলল মেছোবাঘের মরদেহ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন থেকে একটি মেছোবাঘের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার (২১ জানুয়ারি) সকালে বন বিভাগ কোম্পানীগঞ্জ রেঞ্জের বিট কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেছোবাঘটির জাত, গোত্র নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হবে।

এর আগে, শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে মোছোবাঘের মরদেহ ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। একই দিন সকাল ৯টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের বসুরহাট-হাজারীহাট সড়ক থেকে মেছোবাঘের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিনগত রাতে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মেছোবাঘটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে সেটি রাস্তায় পড়ে ছিল। পরে শুক্রবার সকাল ৯টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা মেছোবাঘের মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন....