ঢাকা শনিবার , ১৩ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

১৬ মামলার আসামি গ্রেপ্তার

আইএম নিউজ
আগস্ট ১৩, ২০২২ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় দায়েরকৃত ১৬ মামলার আসামি মো. আমীর হোসেন জীবনকে চান্দগাঁও থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৩ এপ্রিল) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার সাবানঘাটা এলাকায় অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ নগরীর বিভিন্ন থানায় দায়েরকৃত ১৬ মামলার আসামি এবং ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আমীর হোসেন জীবনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আমীর হোসেন চট্টগ্রাম মহানগরীর হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এবং আশপাশের এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিলেন। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন বলে স্বীকার করেছেন। আমীর এক এলাকায় অপরাধ করলেও নগরীর আরেক এলাকায় বসবাস করতেন।

সংবাদটি শেয়ার করুন....