ঢাকা রবিবার , ২২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে অস্ত্রসহ ২ যুবক আটক

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় অস্ত্রসহ ২ যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি আবদুল হালিম।

এর আগের দিন সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া বাজার থেকে তাদের আটক করা হয় বলে জানান ওসি।

আটক দুইজন হলেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকার আবু ছিদ্দিক (২৮) ও মোহাম্মদ শফিক (২১)।

ওসি জানান, আটক ২ যুবকের কাছ থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক দুইজনকে রোববার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....