ঢাকা রবিবার , ২২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে হাজার কেজি জাটকা জব্দ

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। গোপন সংবাদে রোববার (২২ জানুয়ারি) দুপুরে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের একটি দল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর ভৈরবি মৎস্য আড়তের আশপাশে এ অভিযান চালায়।

অভিযানে মাছের আড়ত থেকে প্রায় এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

পরে জব্দকৃত জাটকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। রোববার সন্ধ্যায় কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন....