ঢাকা সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব-জঙ্গিদের গোলাগুলি, আটক ২

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা শিবিরে র‍্যাব ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে দেশি-বিদেশি অস্ত্রসহ ২ জঙ্গি সদস্যকে আটক করে র‍্যাব।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।

তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে করে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন....