ঢাকা মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক দুই জঙ্গিকে কারাগারে প্রেরণ

বান্দরবন প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ দুই জঙ্গিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে আটক দুই জঙ্গিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান ও শূরা সদস্য মাসিকুর রহমান ওরফে রনবীর এবং তার সহযোগী ও বোমা বিশেষজ্ঞ আবুল বাশার ওরফে আলম।

সোমবার ভোরে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প সংলগ্ন ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন....