ঢাকা সোমবার , ১৫ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

১৫ আগস্ট হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার হয়নি : শ ম রেজা

আইএম নিউজ
আগস্ট ১৫, ২০২২ ৪:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার হয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, অসম্পূর্ণ বিচার হয়েছে। খুনের ঘটনায় যারা ষড়যন্ত্র করেছিল, যারা পরিকল্পনা করেছিল, যারা সুবিধাভোগী, তাদের বিচার হয়নি।

সোমবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডির-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এছাড়া আরও কিছু খুনি জজকোর্ট থেকে এবং তদন্ত পর্যায়ে অব্যাহতি পেয়েছে। হাইকোর্ট থেকেও অব্যাহতি পেয়েছে। সব মিলিয়ে বঙ্গবন্ধুর খুনের রহস্য উদঘাটন করে সব অপরাধীকে চিহ্নিত করতে দরকার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন।

তিনি আরও বলেন, সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতে আবারও খুনীদের বিচার করার সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....