ঢাকা সোমবার , ১৫ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চকবাজার অগ্নিকাণ্ড: হোটেলের ২ কর্মী নিখোঁজ

আইএম নিউজ
আগস্ট ১৫, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর চকবাজারের কামালবাগে লাগা আগুনের ঘটনায় দুই হোটেলকর্মী নিখোঁজ রয়েছেন। আগুন লাগা ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মো. ওসমান (২৫) ও মো. বিল্লাল নামে দুজন এখনো নিখোঁজ বলে দাবি করেছেন তাদের স্বজনরা।

নিখোঁজ ওসামানের খালাতো ভাই মো. রুবেল বলেন, যে ভবনে আগুন লেগেছে সেটির নিচ তলায় বরিশাল হোটেলে কাজ করত ওসমান। রাতে কাজ করে ওই ভবনের দুই তালায় ঘুমিয়ে ছিল। কিন্তু আগুন লাগার পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একাধিকবার তার ফোনে ফোন করলেও ফোন বন্ধ পাওয়া গেছে।

তিনি বলেন, আগুন লাগা ভবনটির দু’তলায় গিয়েছিলাম। সেখানে আমরা মানুষের হাড়ের মতো কিছু দেখতে পেয়েছি।

মো. আব্দুল্লাহ নামের আরেকজন জানান, মো. বিল্লাল (৩৩) নামে তার দুলাভাইও নিখোঁজ। তিনিও বরিশাল হোটেলে কাজ করতেন। গত রাতে নাইট ডিউটি করে দিনে আগুন লাগা ভবনের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। আগুন লাগার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভসের উদ্ধারকর্মীরা ধারণা করছেন, ভবনের ভেতরে একাধিক মরদেহ থাকতে পারে।

এদিকে সোমবার দুপুর ১২টার দিকে লাগা আগুন প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলছেন, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন....