ঢাকা রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাঙ্গুর পাড়ে মিললো বৃদ্ধের মরদেহ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

বাঁশখালীতে সাঙ্গু নদীর পাড় থেকে হরিপদ ঘোষ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাঁশখালী উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া এলাকায় সাঙ্গু নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হরিপদ ঘোষ আনোয়ারা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের কড়াই পাড়া এলাকার সারদা চরণ ঘোষের ছেলে।

বাঁশখালী থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, হরিপদ নামে এ ব্যক্তির মরদেহ সাঙ্গু নদীর পাড়ে পাওয়া গেছে।

সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে৷ পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেছেন। হাত-পা ধুতে গিয়ে গত ৯ ফেব্রুয়ারি নদীতে পড়ে যান বলে জানিয়েছে পরিবার। পরে ১০ ফেব্রুয়ারি থানায় নিখোঁজের জিডি করা হয়।

সংবাদটি শেয়ার করুন....