ঢাকা সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কারাদণ্ডপ্রাপ্ত দম্পতি গ্রেফতার

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মগোপনে চলে যাওয়া এক দম্পতিকে গ্রেফতার করেছে কোতেয়ালী থানা পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে বন্দর থানার কমিশনার গলি ওয়াসিল চৌধুরী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন:- একই এলাকার ওয়াসিল চৌধুরী ছেলে শিবুপদ সিকদার ও তার স্ত্রী আন্না সিকদার ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গ্রেফতার আন্না সিকদার ও শিবুপদ সিকদার ২০১৮ সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়।

কিন্তু ঋণের অর্থ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে আদালত শুনানি শেষে ২০২২ সালে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, আসামিরা কারাদণ্ড থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। রোববার রাত দেড়টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দম্পতির বিরুদ্ধে ৬টি সিআর কারাদণ্ড ও ২টি সিআর গ্রেফতারি পরোয়ানামূলে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....