ঢাকা মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর ওপর অভিমান করে ফাঁস দিলেন স্বামী

আইএম নিউজ
আগস্ট ১৬, ২০২২ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচরে করিম ওরফে মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টায় লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের গ্লোব বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত করিম ওরফে মিয়া ওই এলাকার নুর আফসার মাঝির ছেলে।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মঙ্গলবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বেশ কিছু দিন ধরে মিয়ার সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছিল। সোমবার বিকাল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের পাশে গাছের সঙ্গে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিয়া। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ আইন মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন....