ঢাকা মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গোটা ইউরোপকে হুমকির মুখে ফেলেছে রাশিয়া

আইএম নিউজ
আগস্ট ১৬, ২০২২ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :: ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে।

দেশটির প্রেসডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এক ভিডিএ বার্তায় সতর্ক করেছে, রাশিয়ার হঠকারীতায় গোটা ইউরোপ আজ হুমকির মুখে। খবর ইয়েনি সাফাকের।

জেলেনস্কি বলেছেন, ইউরোপের সবচেয়ে বৃহৎ এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিকে রুশ বাহিনী এখন সেনা ঘাঁটি বানিয়েছে।

এখান কোন ধরনের দুর্ঘটনা ঘটলে এ থেকে বিকিরণ ঘটলে গোটা ইউরোপের মানুষ এতে দুর্ভোগে পড়বে।

বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য দুপক্ষই পরস্পরকে দায়ী করা অব্যাহত রেখেছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কিছু দিন পরই মার্চ মাসে রাশিয়া ওই স্থাপনাটি দখল করে নেয়।

সংবাদটি শেয়ার করুন....