ঢাকা বুধবার , ১৭ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভক্তকে কষে চড় মারলেন অভিনেত্রী সামান্থা

আইএম নিউজ
আগস্ট ১৭, ২০২২ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক :: ভারতের দক্ষিণী ও মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সুন্দর অভিনয় আর ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে সবসময়ই থাকেন আলোচনায়। বিশেষ করে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর যেন তাকে নিয়ে আলোচনা থামছেই না। এরইমধ্যে উঠে এসেছে ১০ বছর আগের এক ঘটনা।

আজ থেকে প্রায় ১০ বছর আগে তিরুপতিতে ছবির প্রচারে গিয়ে ঘটেছিল এক অপ্রীতিকর ঘটনা। লোকে লোকারণ্য শপিংমলে আচমকাই এক ভক্তকে চড় মেরে বসলেন নায়িকা। কথাটি শুনে অবাক হলেও এটিই সত্যি।

মুম্বাইয়ের এক সংস্থা সূত্রের খবরে বলা হয়েছে— ‘ইয়ে মায়া চেসাভা’ ও ‘বৃন্দাভনম’-এর সাফল্যের পর তিরুপতিতে এক ছবির প্রচারে যান সামান্থা। তাকে দেখতে অনুরাগীদের ছিল উপচেপড়া ভিড়।

এরই মধ্যে এক ভক্ত নায়িকাকে টেনে ধরেন। এমনভাবে টেনে ধরেছিলেন যে, নায়িকার দেহরক্ষীরাও সেই ভক্তকে সরাতে পারছিলেন না। এমন সময় রেগে গিয়ে তাকে কষে চড় মারেন সামান্থা। চড় মেরে পরিস্থিতি সামাল দিলেও এ ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা সইতে হয়েছিল সামান্থাকে।

হালের তুমুল জনপ্রিয় এ নায়িকার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। দক্ষিণী ও মুম্বাইয়ে ধাপিয়ে বেড়াচ্ছেন নায়িকা। এই ডিসেম্বরে মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘খুশি’।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন....