ঢাকা বুধবার , ১৭ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ উদ্ধার

আইএম নিউজ
আগস্ট ১৭, ২০২২ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের (২৪) লাশ উদ্ধার করেছেন লাইফ গার্ড ও বিচকর্মীরা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সমুদ্রের সুগন্ধ্যা চ্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন বিচকর্মী সুপারভাইজার মাহাবুব আলম। তিনি জানান, গত সোমবার দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হয়। এর পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলছিল না।

বুধবার সাড়ে ১২টার দিকে তার লাশ দেখতে পায় উদ্ধারকারী দল। এখন তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....