ঢাকা শুক্রবার , ৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস মোকাবিলায় রাজপথে থাকবে যুবলীগ’

অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বিকালে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ৩৮নং মধ্যম হালিশহর ওয়ার্ডের ব্রিকফিল্ড এর সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রঞ্জিত কুমার শীল এবং ইমতিয়াজ সুমনের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলা, সালাউদ্দিন বাবর, মো. ইসমাইল, রেজাউল করিম মামুন, ইকবাল হোসেন রাজু, সাজিবুল ইসলাম সজিব, মো. মনিরুল হক মনির, মো. মিজান,রমজান আলী, মাহমুদুর রহমান বাপ্পি, তানভির বিন হাছান, আলী নুর রুবেল, মো. রোকন উদ্দিন, মো. আরমান, মো. সোহেল, মো. সাদ্দাম, মো. মাসুম, মো. শোয়েব, বিভু দেব নাথ, মো. আরাফাত, রকি দাশ, সৈয়দ হোসেন, আবদুল মমিন রাজু, আজাদ খান, নুর শরিফ রকি, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, মো. নেজাম, আরাফাত মিজান, আফসার, ওসমান, মিরাজ, জাবেদ, রাশেদ, তোকির আরাফাত আবির, লোকমান, আনিছ, মিরাজ, আরমান, হাসান, মান্না দত্ত, সোহাগ, বাপ্পি, বারেক, তোহাব প্রমুখ।

এ সময় দেবাশীষ পাল দেবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করতে শেখ পরশের নেতৃত্বে যুবলীগ রাজপথে আছে থাকবে।

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশের ক্লান্তিলগ্নে সবসময় যুবলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কোথাও বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে মানুষের পাশে দেখা যায়নি। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। জ্বালাও-পোড়াও রাজনীতি বিএনপির স্বভাব।

সংবাদটি শেয়ার করুন....