ঢাকা বুধবার , ২৪ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিজিআইসির মুখ্যনির্বাহী কর্মকর্তার পুনর্নিয়োগ

আইএম নিউজ
আগস্ট ২৪, ২০২২ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লি. (বিজিআইসি)- এর মুখ্যনির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী চতুর্থ মেয়াদের জন্য (২০২২-২৫) পুনরায় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্যনির্বাহী কর্মকর্তা হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন।

তিনি ১৯৮৬ সালে বিজিআইসির প্রধান কার্যালয়ে যোগদান করেন, তার পর বদলি হয়ে বিজিআইসির চট্টগ্রাম অফিসের সার্বিক দায়িত্ব পান।

এর পর পর্যায়ক্রমে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (অপারেশন) ও কোম্পানী সচিব হিসেবে পদোন্নতির পর কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০১৩, ১ আগস্ট পদোন্নতি লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন....