ঢাকা বুধবার , ২২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা

অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

আজ বুধবার (২২ মার্চ) দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা শুরু হবে।

রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ মাগরিবের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রমজানের দিনক্ষণ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সংবাদটি শেয়ার করুন....