ঢাকা বুধবার , ৩১ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক এশিয়ার প্রযুক্তি বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি

আইএম নিউজ
আগস্ট ৩১, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি :: নতুন প্রযুক্তি গ্রহণ এবং কার্যকর ও নিরাপদ উপায়ে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল আয়ত্তের লক্ষ্যে ব্যাংকের উর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদ ও নির্বাহীদের জন্য ʻদ্য চ্যালেঞ্জ অব দ্য ফোর্থ ইন্ড্রাস্টিয়াল রেভোলুশন (৪.০ আইআর) ইন ব্যাংক’ বিষয়ক একটি সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করেছে ব্যাংক এশিয়া।

ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আদিল চৌধুরী ২৭ আগস্ট রাজধানীর লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইন্সস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)- এ আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সিস্টেম ম্যানেজার) মোহাম্মদ ইসহাক মিয়া প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এস. এম. তোফায়েল আহমেদ ও এটুআই এর উপ সচিব গোলাম মো. ভুঁইয়া প্রশিক্ষণ কর্মসূচিতে মূল বিষয় উপস্থাপন করেন।

ব্যাংকের আইসিটি ডিভিশনের ইনফোসেক টিমের তত্ত্বাবধানে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা ও এস. এম. ইকবাল হোছাইন সহ ৫০ জন উর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন এবং ৬০০ এর মতো নির্বাহী কর্মকর্তাবৃন্দ অনলাইনে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন....